ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ছুটির দিনে ‘ডুড’র সঙ্গে আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রোটিয়াদের বিপক্ষে খেলা নিয়ে ব্যস্ত রয়েছে বিরাট কোহলি। অপরদিকে, শুটিং সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন আনুশকা শর্মা। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। পাইপলাইনে রয়েছে নিজের প্রযোজনার ‘পরী’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সুই ধাগা’ সিনেমার কাজ। তবে টানা কাজের মধ্যে একটি দিন নিজের মত করে কাটালেন নায়িকা।

বুধবার ছুটি নিয়ে অন্যভাবে কাটালেন আনুশকা। এ দিন ‘ডুড’-এর সঙ্গে কাটিয়েছেন তিনি। ‘ডুড’ হচ্ছে আনুশকার পোষা কুকুরের নাম। ‘ডুড’কে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আনুশকা।

সেখানে লিখেছেন- ‘গেস করুন ছুটির দিনে কে আমার সঙ্গে সময় কাটাল।’

সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট হতেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবিতে ‘ডুড’র এক্সপ্রেশন এমন যেন, দেখলে মনে হবে- আনুশকার সঙ্গে গল্পে মেতেছে ‘ডুড’।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি