ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

জাপানের মিটিংয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৫১, ২৭ মে ২০১৬ | আপডেট: ১১:৫১, ২৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

জাপানের ইসে শিমায় জি-সেভেন আউটরিচ মিটিংয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী কাশিকো দ্বীপের শিমা কানকো হোটেলে পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাকে স্বাগত জানান। বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে এই সম্মেলন কেন্দ্রেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগোয়া বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি