ঢাকা, সোমবার   ০১ জুন ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের মানবিক কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ৩১ মে ২০২৬ | আপডেট: ২১:৪৯, ৩১ মে ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায়, ছিন্নমূল ও পথচারী মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (৩১ মে) দুপুরে শহরের গোপালপুর সমাজকল্যাণ ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের মধ্যে দুপুরের খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। এছাড়া জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাবার ও অর্থ বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি