ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪২, ১৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী আপ্যায়নের আয়োজন করা হয়।

একুশে টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক (আনু), শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, উন্নয়নকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ‘একুশ’ মানে মুক্তচিন্তার প্রতীক ও সাহসী কণ্ঠস্বর। স্বাধীনতার পর দেশের প্রথম বেসরকারি টেলিভিশন হিসেবে একুশে টেলিভিশন নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে।

আলোচনা সভা শেষে কেক কেটে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উদযাপন করা হয় এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। পরে জেলা প্রতিনিধিকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি