টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন নিহত
প্রকাশিত : ০৯:০৬, ৪ মে ২০২৬
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার ভোর সোয়া ৫ টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো শরিফ বলেন, যমুনাগামী একটি পিকআপভ্যান রাবনা ফ্লাইওভারের উপরে আসলে একই দিকে যাওয়া অপর একটি ট্রাক চাপ দিলে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।
নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এএইচ
আরও পড়ুন










