ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১০, ২২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে কিশোর আরিফ ও একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  তারা মোটরসাইকেলে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি মাহেন্দ্র গাড়িতে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে সামনের দিক থেকে আসা বালি বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ দুটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি