ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬

ডাকাত সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ৬ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের মজলিশপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আসাদ উদ্দিন মোল্লা নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।  

পুলিশ ও  স্থানীয়রা জানায়, রোববার রাতে গাজীপুরের কড্ডা এলাকা থেকে নৌকায় মাছ  ধরতে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তার নৌকাটি মজলিশপুরে পৌঁছলে  স্থানীরা  নৌকাটি থামাতে বলে।

নৌকাটি থামাতে দেরী^ হলে  এলাকাবাসি ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করতে থাকে। এসময় আসাদ উদ্দিনকে ধরে তীরে উঠিয়ে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি