ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ডিপ্লোমা বেকার নার্সদের দাবী মেনে নেওয়ার আহ্বান

প্রকাশিত : ১৮:৪০, ১৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৪০, ১৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

ডিপ্লোমা বেকার নার্সদের একদফা দাবী মেনে নিয়ে দ্রুত জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক নিয়োগের আহ্বান জানিয়েছে দু’টি সংগঠন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ডিপ্লোমা বেকার নার্স ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি’র নেতারা এই দাবি জানান। তারা বলেন, সরকারী কর্ম কমিশনের নিয়োগ বাতিল করে দ্রুত ব্যাচভিত্তিক নিয়োগের দাবি জানানো হলেও, অদৃশ্য কারণে তা বাস্তবায়িত হচ্ছে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার। এছাড়া, উপস্থিত ছিলেন সভাপতি রিনা আক্তার ও মহাসচিব ফারুক হোসেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি