ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

ঢাকা–১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা-১৭ আসনে প্রতিনিধি নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্বাক্ষরিত পত্রে বলা হয়,‌‘ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি নিয়োগ প্রদান করা হলো।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তারেক রহমান। পরে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি