ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা চালু হওয়া এবং পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক–এর নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে।

মৌচাক থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যান চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিশেষ করে মদনপুরের এশিয়ান হাইওয়ে অংশে চলমান সংস্কার কাজ ও ভাঙাচোরা সড়কের কারণে ট্রাক চলাচল ধীরগতির হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সড়ক সংস্কার কাজের কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি