ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

তনু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

প্রকাশিত : ১৭:১৭, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৭, ২৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Comilla strikeকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি নন্দনপুর বিশ্বরোডে এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  কয়েক’শ ছাত্র-ছাত্রী এতে অংশ নেন। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। রোববার রাতে কুমিল্লা সেনানীবাসের ভেতর থেকে তনুর মৃতদেহ উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি