ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪১, ২৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের ভূঞাপুরে ভারসাম্যহীন এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতভর নির্যাতনের পর ওই তরুণীকে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে যায়। 

মঙ্গলবার বিবস্ত্র অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় স্থানীয়রা। পরিবারের অভিযোগ ধর্ষণ করে 
হাত-পা বেঁধে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। 

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা ও পরিবার জানান, মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তি দাবি করেছেন তারা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মেয়েটি কথা বলতে না পাড়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয় নাই। পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি