তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত : ০৮:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এসময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।
এর আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুভেচ্ছা জানান।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’
ওই এক্স পোস্টে মমতা দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় থাকার ব্যাপারেও আশাবাদ জানিয়েছেন।
এএইচ
আরও পড়ুন










