ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আপিল গ্রহন করেনি আইসিসি

প্রকাশিত : ১৩:২০, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:২০, ২৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Taskinবাংলাদেশী তরুণ পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আপিল গ্রহন করেনি আইসিসি। এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের বিশ্ব সংস্থা। তারা জানায়, দুপক্ষের শুনানি শেষে বিচার বিভাগীয় কমিশনার তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। এরআগে, টেলিকনফারেন্সে দুই পক্ষের কয়েক ঘন্টার যুক্তিতর্ক শুনেন কমিশনার মিচেল বিলোফ। এর আগে, টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর ম্যাচের আম্পায়াররা তাসকিন আহমেদের বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোললে নিষেধাজ্ঞা পরেন তাসকিন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে এখন তাসকিনের কাছে আইসিসিতে আবার পরীক্ষা দেয়া ছাড়া কোন উপায় নেই।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি