ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

তুরস্ককে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড

প্রকাশিত : ১৩:৫৯, ২৩ মে ২০১৬ | আপডেট: ১৩:৫৯, ২৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। তুরস্ককে ২-১ গোলে হারিয়েছে তারা। ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। খেলার ৩ মিনিটে সতীর্থের পাসে গোল করে ইংল্যান্ডকে ১-০ তে এগিয়ে দেন কানে। অবশ্য লীড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১০ মিনিট পরই দর্শনীয় গোলে তুরস্ককে সমতায় ফেরান কালহানোগুলু। তবে শেষরক্ষা হয়নি তুরস্কের। খেলার ৮৩ মিনিটে সুযোগ সন্ধানী ইংলিশ স্ট্রাইকার বারদি গোল করলে ২-১ গোলের জয় পায় ইংল্যান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি