দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে চিঠি আদালত অবমাননার শামিল: চিফ প্রসিকিউটর
প্রকাশিত : ১৪:১৩, ২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:১৫, ২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করতেই লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলির মাধ্যমে শেখ হাসিনার পক্ষে চিঠি পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
তিনি জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে এভাবে চিঠি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই এবং এটি সরাসরি আদালত অবমাননার শামিল।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে লন্ডনের ল' ফার্ম কিংসলি ন্যাপলির পাঠানো চিঠিকে আইনি ভিত্তিহীন বলছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান , আইন অনুযায়ী পলাতক বা দণ্ডপ্রাপ্ত কোনো আসামির পক্ষে বিদেশ থেকে এমন চিঠি পাঠানোর কোনো বিধান নেই। এটি মূলত বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করার একটি অপকৌশল।
চিফ প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ করার এই প্রচেষ্টাকে হালকাভাবে দেখছে না প্রসিকিউশন। এ ধরনের চিঠি পাঠানোর মাধ্যমে আদালতের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মূলত বিচারের চূড়ান্ত পর্যায়ে এসে এমন চিঠি পাঠানোর উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।
এএইচ
আরও পড়ুন










