দাদি-নাতনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
প্রকাশিত : ০৯:২০, ২ মার্চ ২০২৬
পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রী নাতনিকে হত্যা এবং বাধা দেওয়ায় দাদিকেও প্রাণে মারে আত্মীয় শরিফুল ইসলাম।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত আলামত জব্দ, আসামিকে আদালতে পাঠানো হয়।
শুক্রবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার একটি বাড়িতে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। নিহতরা হলেন- সুফিয়া বেগম (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার সেতু (১৫)।
বাড়ির উঠানে দাদি সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। আর বাড়ির পাশে সরিষার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় লাশ পাওয়া যায় নাতনি জামিলার৷ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করছে স্বজন ও এলাকাবাসী।
এএইচ
আরও পড়ুন










