ঢাকা, বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬

দুই সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৫৯, ১৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই সচিবকে 'সিনিয়র সচিব' পদে পদমর্যাদা প্রদান করেছে সরকার। 

বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। 

সিনিয়র সচিবের পদমর্যাদা প্রাপ্তরা হলেন— স্থানীয় সরকার বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) অবদুল খালেক।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

চলতি বছরের ৩ মার্চ মো. শহীদুল হাসানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ছিলেন।

অন্যদিকে, আবদুল খালেককেও ২০২৬ সালের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি