ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

দুর্নীতিবাজদের বিরুদ্ধেকঠোর অবস্থান নেবে দুদকঃ ইকবাল মাহমুদ

প্রকাশিত : ১৮:৪৫, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩০, ২২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শুক্রবার সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সাভারে দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুর্নীতির অভিযোগে বর্তমান কমিশন অনেককে গ্রেফতার করেছে দাবি করে ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেয়া হবে না। সবাইকে সাথে নিয়ে দেশকে দুর্নীতি মুক্ত করার কথাও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি