ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

দেশে এলো দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:০৫, ৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। 

সোমবার (৯ মার্চ) সকালে এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দ‌রে উপস্থিত ছিলেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় আহমেদ আলী প্রাণ হারান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে পানি সরবরাহের গাড়ি চালাতেন। ঘটনার দিন পানির গাড়ি চালানোর সময় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আহমেদ আলীকে মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি