দৌলতদিয়া ঘাটে ঘরমুখী যাত্রীদের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি
প্রকাশিত : ১১:৪১, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ১২:২০, ১৯ মার্চ ২০২৬
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে দৌলতদিয়া ঘাটে।
বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে মানুষের ভিড় লেগে আছে।
তবে মহাসড়কে তেমন কোন ভোগান্তি না থাকায় নদী পার হয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন ঘরে ফেরা মানুষ ও তাদের বহনকারী যানবাহন।
পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চ যাত্রীদের ছিলো উপচে পড়া ভিড়। দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন থাকায় আগতরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যত্রীরা।
যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় জেলা পুলিশ, নৌ-পুলিশ, আনসার, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে ঘরমুখো যাত্রীদের যে কোন ধরনের হয়রানি ভোগান্তি রোধে জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসন ঘাট এলাকায় নিরাপত্তায় কাজ করছেন।
এএইচ
আরও পড়ুন










