ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে নৌ মন্ত্রণালয়ের তদন্ত দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনার পঞ্চম দিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ মন্ত্রণালয় গঠিত ছয় সদস্যের তদন্ত দল।

রোববার ২৯ মার্চ সকাল সাড়ে ১০ টার সময় দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের ঘটনা স্থলসহ ঘাটগুলো ও দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী বাসটি পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান মো. মুহিদুল ইসলাম।

তদন্ত কমিটির অপর সদস্যদের মধ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতিনিধি,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ বিআইডব্লিউটিএ এর প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করর্পোরেশন বিআইডব্লিউটিসি এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অধিদপ্তরের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য :গত বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে সোহার্দ্য পরিবহন টি ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ পদ্মা নদীতে ডুবে যায়। পরে জেলা প্রশাসনও উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, ডুবুরী দলের তিনটি ইউনিট মিলে বিরতবিহীন  উদ্ধার অভিযান চালিয়ে নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধারে করেন।


এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি