ধামরাইয়ে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
প্রকাশিত : ২২:২১, ১১ মার্চ ২০২৬
ধামরাইয়ে বাসার গ্যাস লাইন লিকেস থেকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তার নামে একজন মারা গেছেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ অপর তিনজনের মধ্যে একজন নিহত সুমনার স্বামী বাদশা মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারি অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মঙ্গলবার ধামরাই থেকে দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীসহ মোট চারজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। এরমধ্যে সুমনা আক্তার বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত্যু বরণ করেন। নিহতের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আর তার স্বামী বাদশা মিয়া তিন শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর আবাসিক এলাকার বাদশা মিয়ার দোতলা বাড়ির নিচতলার রান্না ঘরে চুলা জ্বালানোর সময় লিকেস থেকে ঘরে জমে থাকা গেছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এমআর//
আরও পড়ুন










