ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬

নগরকান্দায় শোকাহত পরিবারে শামা ওবায়েদ, অসুস্থ প্রবীণ নেতার খোঁজখবর নিলেন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪২, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৪৩, ২৫ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সদ্য প্রয়াত জনপ্রতিনিধির পরিবারকে সমবেদনা জ্ঞাপন এবং অসুস্থ এক প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে তিনি উপজেলার চরযশোরদী ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের বাসভবনে যান। সেখানে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। পরে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর প্রতিমন্ত্রী তালমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ফিরোজ খানের বাড়িতে যান। দীর্ঘদিন ধরে অসুস্থ এ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান।

এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল সামদানী আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি