ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, আরেকজন নিখোঁজ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৪, ২৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মহিষখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো—মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) এবং এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৬)।

আরিয়ার মা মুনিয়া বেগম জানান, শনিবার দুপুরে আরিয়া ও রাফিয়া বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। অপর শিশু আরিয়ার খোঁজে স্বজন ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, চিত্রা নদীতে ডুবে দুই শিশু নিখোঁজের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার হয়েছে। অপর শিশুকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি