ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনতাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার শিকার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ভোর ৬টার দিকে ইউনিফর্ম পড়া অবস্থায় মোটরসাইকেলে চড়ে দায়িত্ব পালনরত অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় কুপিয়ে আঘাতের চেষ্টা করে।

তবে এসআই লুৎফর রহমান আত্মরক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাত তার শরীরে না লেগে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় কৌশলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাত থেকে প্রাণে রক্ষা পান পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা সরকারি আগ্নেয়াস্ত্রটি (পিস্তল) ছিনতাই করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঘটনার পর পর বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার সহ জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি