ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

নিজামীর রিভিউ আবেদনের শুনানি আগামী ৩রা মে

প্রকাশিত : ১৮:৫০, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫০, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধের ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ৩ রা মে নির্ধারন করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যর আপিল বেঞ্চ এ দিন নির্ধারন করেন। রোববার রিভিউ আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় আসে। সেই সঙ্গে ছিল আসামিপক্ষের মুলতবির আবেদনও। পরে অ্যাটর্নি জেনারেল জানান সিনিয়র আইনজীবী সময় চাইলে আদালত সাধারণত সময় দেন। তবে আর কোনো অজুহাতে শুনানি  পেছাতে প্রার্থনার আবেদন মঞ্জুর করা হবে না বলেছে আদালত। এদিকে, ৪ সপ্তাহের আবেদন করলেও আদালত ৩রা মে পর্যন্ত সময় মঞ্জুর করেন বলে জানান, নিজামীর আইনজীবী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি