ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

নির্বাচনে জবরদখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি

প্রকাশিত : ১৯:৪২, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪২, ২২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

নির্বাচনে অধিকাংশ ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের প্রার্থীরা জবরদখল করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন  বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সিটি কর্রপোরেশন, পৌরসভা, উপজেলাসহ আগের সব নির্বাচনে এই কমিশন সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন করেছে বলেও অভিযোগ করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পূনর্গঠনেরও দাবীও জানান বিএনপির এ নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি