ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। 

মঙ্গলবার সকালে মহানগরীর বিভিন্ন সড়কে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিএনপি নেতারা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম বা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর কর্মকর্তাদের  টহল ও অবস্থান নিতে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি