ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

পথশিশুদের নিয়ে এমপি মুজিবুর রহমানের ব্যতিক্রমী ঈদ উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ২১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ব্যতিক্রমী উদ্যোগে ঈদ উদযাপন করছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। নিজের নির্বাচনী এলাকার ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে তার বাড়িতে আয়োজন করেছেন দুইদিনব্যপী মেহেদী উৎসব।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুরা আসে তার বাড়িতে। প্রথমে সবাইকে নিজের হাতে পড়িয়েদেন নতুন কাপড়। পরে সংসদ সদস্যের সহধর্মীনী, তার পুত্রবধূ, মেয়ে, মৌলভীবাজার জেলা প্রশাসকের সহধর্মীনী, উপজেলা নির্বাহী অফিসাররের সহধর্মীনীসহ এমপি পরিবারের মহিলা সদস্যরা সকল শিশুর হাতে তুলে দেন মেহেদীর সাজ।

পরে তাদের নিয়ে ঘুড়ে বেড়ানো হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দৃষ্টি নন্দন এলাকা। প্রত্যেকে দেয়া হয় খাবার প্যাকেট। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানসহ অনান্য অতিথিরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি