ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

পুনরায় উৎপাদনে গেল দেশের বৃহৎ ইউরিয়া সার কারখানা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৩, ৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গ্যাস সংকটের কারণে এক মাস ২ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা। 

সোমবার (৬ এপ্রিল) দুপুর থেকে কারখানাটি উৎপাদনে যায় বলে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: ফখরুল আলম জানিয়েছেন।

তিনি জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালু করা হয়। তবে সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাস নির্ভর। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এ পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। 

গত ১ এপ্রিল পর্যন্ত কারখানাটিতে মোট ২৮ হাজার ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ ছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি