ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

রূপগঞ্জের পূর্বাচল ১ নম্বর সেক্টরে নীলা মার্কেটে ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে ২টি রেষ্টুরেন্ট, ২টি মিষ্টির দোকান ও ১ মুদীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কমপক্ষে কোটির টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোররাত ৫টার দিকে দিকে নীলা মার্কেট মেহেদীর মালিকানাধীন রেস্টুরেন্টে আগুনের সৃত্রপাত হয়ে। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশে দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ততক্ষণে বিভিন্ন মালামালসহ ২টি রেষ্টুরেন্ট ২ টি মিষ্টির দোকান ও ১ মুদীর দোকান পুড়ে ছাই হয় যায়। আগুনে কমপক্ষে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস আরও জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে  তদন্ত চলছে। তদন্ত শেষে অগ্নিকান্ডের কারন জানানো হবে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি