ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

পেরুর মুখোমুখি হবে ব্রাজিল

প্রকাশিত : ২০:০৭, ১২ জুন ২০১৬ | আপডেট: ২০:০৭, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

কোপা আমেরিকা কাপ ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশি ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ম্যাচুসুয়েটসে সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচকে ঘিরে নিজেদের শেষ মুহুর্তের প্রস্ততি শেষ করেছে সেলেকাওরা। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের সাথে গোল শুন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ডুঙ্গার শিষ্যরা। পেরুর বিপক্ষে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। তাইতো এই ম্যাচে জয়ের ব্যাপারে প্রত্যয়ী তারা।  এদিকে, গ্রুপ পর্বে হাইতিকে ১-০ গোলে এবং ইকুয়েডরের সাথে ২-২ গোলে ড্র করেছে পেরু। শক্তির বিচারে ব্রাজিলের তুলনায় পিছিলে থাকলেও শেষ জয়ের জন্যই মাঠে নামবে পেরু।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি