ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:০৩, ২২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশগ্রহণ করেছেন মোঃ জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা। 

শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। 

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোরে সরাইল উপজেলা সদরের বড়দেওয়ান পাড়া এলাকার বিশিষ্ট মুরুব্বি  জাহাঙ্গীর ঠাকুর (৬৫) তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এদিকে বিগত বেশকিছুদিন যাবত হত্যা মামলা কাঁধে নিয়ে কারাগারে প্রয়াত জাহাঙ্গীর ঠাকুরের একমাত্র ছেলে ও সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন। 

পিতার জানাজা ও দাফন সম্পন্ন করতে এবং শেষবারের মতো সন্তানকে বাবার নিথর দেহ স্পর্শের সুযোগ করে দিতে পরিবারের পক্ষ থেকে চয়নের প্যারোলে মুক্তির আবেদন করা হলে আবেদনের প্রেক্ষিতে আসামিকে বেলা ২ ঘটিকা হতে ৫:৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা সময়ের জন্যে প্যারোলে মুক্তি দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট।

এতে চয়নের পরিবার এবং এলাকাবাসী প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি