ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ শেষে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সংক্রান্ত একটি পোস্ট ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তার নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভায় নবীন-প্রবীণ মিলিয়ে ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।

এর মাধ্যমে দেড় বছর পর দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি