ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নির্বাচনী পর্যবেক্ষক সংগঠন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেন্ট অধ্যাপক হাসানাত এম হুসাইন এমবিইর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি