ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬

ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ১৫ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বাবু মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নটখোলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বাবু মোল্যাকে আটক করা হয়।

তিনি জানান, বাবু মোল্যার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হবে।

ওসি আরও বলেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি