ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।

প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিম বলে জানা গেছে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে, বুধবার রাতেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি