ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। তিনি তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা।

বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তাকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। 

সরওয়ার আলম বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি