ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত : ১৪:৫৭, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক সম্পর্ক স্থাপনের লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো ছাত্র শিক্ষক কেন্দ্র। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান এর উদ্বোধন করেন। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষক ও ছাত্রদের মাধ্যে সেতু বন্ধন তৈরীতে টিএসসি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা স্বাধীনতার গান পরিবেশন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি