ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

বজ্রপা‌তে বাবার মৃত‌্যু, কোল থেকে ছিটকে পড়ে বাঁচলো সন্তান

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৩:৪৭, ২৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) না‌মে এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে সামান‌্য আহত হলেও প্রা‌ণে বেঁচে গেছে তার সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সা‌ফিয়া।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌ‌নে ৭টার দি‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আহম্মেদ রাজবাড়ী সদর উপ‌জেলা মর্জৎ‌কোল বাগমারা এলাকার সি‌দ্দিক মন্ড‌লের ছে‌লে। সে একটি ওষুধ কোম্পা‌নি‌তে চাকরি কর‌তেন।

স্থানীয় একেএম রিপন জানান, সুমন একটি ওষুধ কোম্পা‌নি‌তে চাকরি করতেন। সকাল পৌনে ৭টার দিকে সে তার সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। 

স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভা‌গের কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি