ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

বন্দি বিনিময় চুক্তির আওতায়ই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম পদক্ষেপ দরকার সব করবে সরকার বলেও জানান মন্ত্রী। 

রোববার (০৮ নভেম্সবর) কালে রাজধানীতে বিচারকদের কর্মশালায় এসব কথা বলেন আইনমন্ত্রী। 

বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন  আইনমন্ত্রী। এসময় বিচারালয়ের দুর্নীতি নিয়ে আলোচনা সমালোনা উঠে আসে বিশিষ্টজনের বক্তব্যে।

আইনমন্ত্রী বলেন, এদেশে জুডিশিয়াল করাপশন যতটা না ক্ষতি করেছে। তার চেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃক্তিক দুর্নীতি। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় তার প্রমাণ। 

তিনি বলেন, সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে সবচেয়ে স্বাধীন। একবার সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে স্থায়ী হয়ে গেলে সরকারের তাদের ওপর প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।

ডিসেম্বরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায়ই ফিরতে হবে শেখ হাসিনাকে। এর জন্য সরকারের যা যা করার সব করবে সরকার। 

আন্তর্জাতিক আদালতে ১৯ নভেম্বর রোহিঙ্গা গণহত্যার নিয়ে গাম্বিয়ার করা মামলার রায়ে কি প্রত্যাশা করে বাংলাদেশ? এমন প্রশ্নে আইনমন্ত্রী বললেন, ন্যায়বিচারই কাম্য। 

মো. আসাদুজ্জামান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যাকারীদের বিরুদ্ধে এবং ৯০-এর সংগ্রামে জাফর, জয়নাল, দিপালী সাহা, কাঞ্চন, রাউফুন বসুনিয়া, জিহাদ, ডা. মিলনের খুনিদের বিরুদ্ধে যেমন কথা বলব; একই সাথে চব্বিশের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ, আনাসসহ ১৪০০-এর ওপর মানুষকে যারা হত্যা করেছে এবং ৩০ হাজারের মতো মানুষকে পঙ্গু করেছে, তাদের বিরুদ্ধেও কথা বলাকে উৎসাহিত করব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি