ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

বাংলা গানের সিডি ‘খোলা চিঠি’র মোড়ক উম্মোচন

প্রকাশিত : ১৮:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

cdপুলিশ বিভাগে কর্মরত মহিদুল রাজের প্রথম আধুনিক বাংলা গানের সিডি ‘খোলা চিঠি’র মোড়ক উম্মোচন করা হয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের ‘কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন’ কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খোলা চিঠির মোড়ক উম্মোচন করেন সংগঠনের সভাপতি। অনুষ্ঠানে শিল্পী মহিদুল রাজ তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পুলিশ বিভাগে কর্মরত থেকে যেমন সমাজ উন্নয়নের জন্য ভাবনা করছেন ঠিক তেমন মনোভাবের বিকাশ ঘটিয়েছেন গানগুলোর মাধ্যমে। সিডিতে ৯টি আধুনিক বাংলা গান স্থান পেয়েছে বলেও জানান শিল্পী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি