ঢাকা, বৃহস্পতিবার   ০৬ আগস্ট ২০২৬

বালুভর্তি ট্রাক থেকে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৪, ৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি একটি ডাম্পার ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্পার ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরা ও ডাম্পার ট্রাকের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় জিরাসহ ডাম্পার ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি