ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

বাসযাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক নারী (৩২)কে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাশেদুজ্জামান রাশেদ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। 

গত রাত দেড়টার দিকে পাংশা উপজেলা শহরের দত্ত মার্কেটের সামনে থেকে পুলিশ পরিদর্শক মো. আব্দুল গনি ও তার সহযোগী পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাশেদ জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিযা গ্রামের আব্দুল মজিদের ছেলে। 

রাশেদ ধর্ষণ মামলার ২নং আসামী। বাকি দুইজন আসামীর মধ্যে ১নং আসামী পাংশা পৌর তরুণ দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৩২) ও মাইক্রোবাস চালক বরকত মুন্সি (৩৪) পলাতক রয়েছে।

জানা গেছে, গত ৩০ মার্চ দুপুর আড়াইটার দিকে ধষিত ওই নারী কুষ্টিয়া থেকে পাংশায় তার এক আত্মীয়ের সাথে দেখা করতে আসেন। এসময় পাংশা উপজেলার মৈশালা বাসষ্ট্যান্ডের পারনারায়ণপুর এলাকায় বাসের জন্যে অপেক্ষা করেন। সে সময় ওই নারীকে গ্রেপ্তার হওয়া ২নং আসামী রাশেদুজ্জামান, ১নং আসামী হাসিবুর রহমান অন্তর ও ৩নং আসামী বরকত মুন্সি তাকে মাইক্রোবাসে তুলে নিয় বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। 

একপর্যায়ে মাইক্রোবাসের পিছনের সিটে তাকে জোরপূর্বক তিনজন পর্যায়ক্রমে গণধর্ষণ করে। পরে তাকে কুষ্টিয়ার সদর উপজেলার একটি ফাঁকা স্থানে ফেলে রেখে চলে যায়। 

পরে ওই নারী অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়ার সদর থানায় যান, সেখান থেকে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ওই ঘটনার পর গত মঙ্গলবার রাতে রাজবাড়ীর পাংশা মডেল থানায় এসে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এ মামলার প্রেক্ষিতে আসামী রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার দুপুর ১টায় তাকে রাজবাড়ী আদালতে আসামীকে পাঠানো হয়। ধর্ষিত নারীকে পরিক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পুলিশ হেফাযতে পাঠানো হয়।

পাংশা মডেল থানার আারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম বলেন, গত রাতে পাংশা থানায় মামলা করলে ওই রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আরো দুই আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে অভিযান চলছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে, ধর্ষিত নারীকে পরিক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি