ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

বাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ১৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট মালিকপক্ষ।

বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক হওয়ার কথা।

বাস মালিক সমিতি ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ এবং দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়।  

অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা।

এ ছাড়া নৌপথে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি