ঢাকা, রবিবার   ০৭ জুন ২০২৬

বিএনপির দেশ পরিচালনার কোন অভিজ্ঞতাই নেই: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫০, ৬ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি’র এডমিনিস্টেশন ও দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

শনিবার দুপুরে কুমিল্লা জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশে গ্যাস, তৈল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে দেশের মানুষ অস্বস্তিতে আছে। সাধারণ মানুষের পক্ষে কথা বলার কোন ব্যক্তি বা দল নেই। মানুষের পক্ষে কথা বলার একমাত্র বিরোধী দলের ভূমিকায় আছে এনসিপিই।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি'র সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি