ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন খলিলুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখা হচ্ছে। খলিলুর রহমানের ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।

তিনি ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেন খলিলুর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি