বিশ্ব বসতি দিবসের প্রদর্শনী নিয়ে রাজউকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৯:১৮, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২১, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রদর্শনী বাস্তবায়ন নিয়ে তৃতীয় প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজউকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্যাপন প্রদর্শনী (বসতি মেলা) বাস্তবায়ন উপকমিটির তৃতীয় প্রস্তুতিমূলক সভাটি কমিটির আহ্বায়ক ও রাজউক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিষয়টি অবহিত করা হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর প্রস্তুতি ও বাস্তবায়ন–সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এসময় রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ইউন-হ্যাবিট্যাট বাংলাদেশ এবং বেসরকারি আবাসন খাতের প্রতিনিধিদের সভায় উপস্থিত ছিলেন।
এমএইচ
আরও পড়ুন










