ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

বিড়াল হত্যায় ৬ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:০১, ১১ মার্চ ২০২৬

মামলার বাদী

মামলার বাদী

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। 

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই রায় ঘোষণা করেন। 

দণ্ডের পাশাপাশি আসামির ১০ হাজার টাকা জরিমানা, অনদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এজন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি